শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি      রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে চীনের অভিনন্দন      মির্জা ফখরুল ইসলাম ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত      সংবিধানের ৭০ ধারায় পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭২      কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      
দেশজুড়ে
ফটিকছড়ির বন্যাদুর্গতদের পাশে রয়েছে সরকার: প্রতিমন্ত্রী ইকবাল
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:৫২ পিএম আপডেট: ১১.০৭.২০২৬ ৩:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, বন্যাদুর্গত মানুষের পাশে সরকার রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১১ জুলাই) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদাপুকুর এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাদুর্গত মানুষের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। কোথায় কী প্রয়োজন এবং কী ধরনের সহায়তা লাগবে, সে বিষয়ে তিনি নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গত এলাকার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও মানুষের প্রয়োজন সম্পর্কে খোঁজ নিতে তিনি ফটিকছড়িতে এসেছেন বলেও জানান।

তিনি আরও বলেন, ফটিকছড়ির নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর দায়িত্ব গ্রহণের পরপরই দুর্গত মানুষের জন্য ত্রাণ সহায়তার উদ্যোগ নিয়েছেন এবং এলাকার মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

পরে প্রতিমন্ত্রী হালদা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বন্যাদুর্গত   সরকার   প্রতিমন্ত্রী ইকবাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close