মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ জানাবে ইসি      সিলেট পৌঁছে মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি      
খেলাধুলা
গোল্ডেন বুটের সিংহাসনে একক রাজত্ব মেসির, পিছিয়ে এমবাপ্পে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের মঞ্চে বয়স যেন লিওনেল মেসির কাছে কেবল একটি সংখ্যা। ৩৯ বছর বয়সেও ম্যাচের পর ম্যাচ নিজের জাদুকরী ফুটবলে মুগ্ধ করে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ বিশ্বকাপজুড়ে গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সমানতালে লড়াই চললেও সেমিফাইনালের পর সেই প্রতিযোগিতায় এককভাবে শীর্ষস্থান দখল করেছেন মেসি।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তনের নেপথ্য নায়ক ছিলেন অধিনায়ক মেসি। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ঠিক তখনই নিজের অসাধারণ সৃজনশীলতায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। প্রথমে এনজো ফার্নান্দেজকে দিয়ে সমতাসূচক গোল করান, এরপর যোগ করা সময়ে তার নিখুঁত ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন লাউতারো মার্টিনেজ। ২-১ গোলের এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল।

সেমিফাইনালের আগে মেসি ও এমবাপ্পে—দুজনেরই গোল ছিল আটটি করে। শেষ চারের ম্যাচে কেউই গোল করতে না পারলেও ফিফার গোল্ডেন বুটের নিয়ম অনুযায়ী, গোলসংখ্যা সমান হলে বিবেচনায় নেওয়া হয় অ্যাসিস্ট। আর সেখানেই ব্যবধান গড়ে দেন মেসি। ইংল্যান্ডের বিপক্ষে করা দুটি অ্যাসিস্টের সুবাদে চলতি বিশ্বকাপে তার অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে একক নেতৃত্ব এনে দিয়েছে।

শুধু গোল্ডেন বুটের লড়াই নয়, বিশ্বকাপ ইতিহাসেও একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন মেসি। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে সর্বোচ্চ ১২টি অ্যাসিস্টের মালিক এখন তিনি। পাশাপাশি টানা ১৩টি বিশ্বকাপ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করার বিরল কীর্তিও গড়েছেন, যা আধুনিক ফুটবলের অন্যতম অনন্য রেকর্ড।

তবে গোল্ডেন বুটের লড়াই এখনো শেষ হয়নি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। সেখানে এমবাপ্পের সামনে গোলসংখ্যা বাড়ানোর শেষ সুযোগ থাকবে। অন্যদিকে রোববার নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে ফাইনালে খেলবে আর্জেন্টিনা। শিরোপার পাশাপাশি গোল্ডেন বুট জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন মেসি।

বিশ্বকাপ ট্রফি ও গোল্ডেন বুট—দুটি শিরোপাই যদি শেষ পর্যন্ত নিজের করে নিতে পারেন, তবে দুই দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত এক অবিস্মরণীয় ক্যারিয়ারে যুক্ত হবে আরেকটি গৌরবময় অধ্যায়। এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা, বিশ্বকাপের ফাইনালে আরেকটি মেসি-ম্যাজিক দেখার।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গোল্ডেন বুট   সিংহাসন   একক রাজত্ব   মেসি   এমবাপ্পে  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close