রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান      ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      ● আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার      ● বিক্ষোভে টলছে মোদির গদি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      
প্রিয় ক্যাম্পাস
গবিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
গবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ২১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

মঙ্গলবার (২১ জুলাই) উপাচার্যের সভাকক্ষে ট্রাস্টি ও সিন্ডিকেট সদস্যদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। 

সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) শারমিন সুলতানা প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২০তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী, একাডেমিক কাউন্সিলের ২৯তম সভার সিদ্ধান্ত সমূহের অনুমোদন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ, নতুন শিক্ষক নিয়োগের অনুমোদনসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় গণ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও সিন্ডিকেট সদস্য ওয়ালিউল ইসলাম, ট্রাস্টি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. এম. শামসুল আলম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ফজলুল করিম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে এবং রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close