মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
বিনোদন
এবার লিসবন মাতাবেন রকস্টার জেমস
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৫৬ পিএম
ছবি : জেমস

ছবি : জেমস

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ বাংলা সংগীতানুষ্ঠান ‘বাংলা লাইভ’।

আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য এই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন নগর বাউল খ্যাত রকস্টার জেমস।

একই মঞ্চে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খান। এই প্রথমবারের মতো ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ খান। বিষয়টি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত বলে জানিয়েছেন।

লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেমস তার কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের এক অনন্য সংগীত অভিজ্ঞতা উপহার দেবেন। পাশাপাশি জায়েদ খানের পরিবেশনা অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেবে বলেও আশা করছেন তারা।

এই কনসার্টের আয়োজন করছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। ইতোমধ্যে লিসবনের প্রবাসী বাঙালিদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

আয়োজকদের দাবি, এটি হতে যাচ্ছে পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জেমস  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close