মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
রাজধানী
নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:৪৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করা, ট্রেড লাইসেন্স ফি জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং নাগরিকদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ (খিলগাঁও) কার্যালয়ে ঢাকা ব্যাংকের একটি নতুন কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে বুথটির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগিতামূলক ব্যবস্থার মাধ্যমে নাগরিক সেবার মান উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা ব্যাংকের নতুন কালেকশন বুথ চালুর ফলে এ অঞ্চলের বাসিন্দারা সহজেই সিটি কর্পোরেশনের বিভিন্ন ফি পরিশোধ এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, অতীতে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে কালেকশন কার্যক্রম পরিচালিত হলেও বর্তমান সরকার উন্মুক্ত প্রতিযোগিতার নীতি অনুসরণ করছে। যে প্রতিষ্ঠান দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করবে, তারাই জনগণের আস্থা অর্জন করবে। সেই বিবেচনায় ঢাকা ব্যাংককে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, সিটি কর্পোরেশন জনগণের করের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান। তাই এটিকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ চলছে। নাগরিকদের ভোগান্তি কমাতে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, এখন থেকে আঞ্চলিক কার্যালয়গুলোকে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় সমন্বয়কের ভূমিকা আরও কার্যকরভাবে পালন করতে হবে।

বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, পলিথিনের ব্যবহার কমাতে হবে এবং ব্যবহৃত পলিথিন ও বর্জ্য ড্রেনে ফেলা থেকে বিরত থাকতে হবে। নাগরিকদের সক্রিয় সহযোগিতায় নগর সেবার মান আরও উন্নত করা সম্ভব।

তিনি স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীদের সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচ্ছন্নতা ও জনসেবামূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা ব্যাংকের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close