মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
রাজধানী
বারডেম-২ হাসপাতালে আনসারের অভিযানে মোবাইল চোর আটক, উদ্ধার চুরি যাওয়া ফোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজধানীর বারডেম-২ (নারী ও শিশু) হাসপাতালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক অভিযানে মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ভুক্তভোগীর চুরি যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিতে আসা এক নারী সেবাগ্রহীতার Realme C30 মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। পরে তিনি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যদের কাছে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর আনসার সদস্যদের ইনচার্জ প্লাটুন কমান্ডার (পিসি) মো. সোহরাব হোসেন দ্রুত হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেন। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে মো. মিন্টু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে চুরি যাওয়া মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তির কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা, রোগী ও স্বজনদের জানমালের সুরক্ষা এবং চুরি, ছিনতাই ও দালাল চক্রের অপতৎপরতা প্রতিরোধে আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তাদের দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বের ফলে হাসপাতাল এলাকায় নিরাপদ ও সেবাবান্ধব পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close