সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
আন্তর্জাতিক
সৌদির দুই ট্যাংকারে হুতিদের হামলা, নৌ-অবরোধের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:৪১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লোহিত সাগরে সৌদি আরবের ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামে দুটি ট্যাংকার জাহাজে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলার ফলে জাহাজ দুটিতে আগুন ধরে গেছে বলেও জানান তারা।

হামলার পর হুতি বিদ্রোহীরা জানায়, গত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের জনগণের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। এর প্রতিক্রিয়ায় তারা সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ কার্যকর করেছে।

তবে যুক্তরাজ্যভিত্তিক ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন লাগে। তবে কোনো হতাহত বা জাহাজটির পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে চলতি সপ্তাহে হুতিরা ঘোষণা দেয়, লোহিত সাগর হয়ে সৌদি আরবের কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। তারা সতর্ক করে জানায়, বাব এল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি জাহাজ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে হামলা চালানো হবে।

হুতিদের দাবি ও ঘটনাটির বিস্তারিত পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সৌদি   হুতিদের হামলা   নৌ-অবরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close