সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
প্রিয় ক্যাম্পাস
ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন
মাহিদুল ইসলাম শুভ, চবি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভারতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় শহিদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন চবিয়ান পাঠচক্রের সভাপতি আজিজুর রহমান আব্দুল্লাহ।

মানববন্ধনে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, ‘উপমহাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে বসন্ত শুরু হয়েছে। চলমান আন্দোলন তারই একটি ধারাবাহিকতা। আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগ কোনো ভাবেই সমর্থন যোগ্য নয়। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি তুলে ধরেছে। দমন পীড়ন পরিহার করে এই দাবিগুলো মেনে নিতে হবে। ২০২৪ এ ভারতীয় শিক্ষার্থীরা আমাদের যৌক্তিক আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। আমরাও তাদের যৌক্তিক আন্দোলনে পূর্ণ সংহতি জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আহতদের প্রতি সমবেদনা ও আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছি।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আখতার হোসাইন দোলন, ভয়েস অব স্টুডেন্টের সভাপতি আশিক আর রহমান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরাফাত আল রিয়াদ, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উলফাতুর রাকিব, বাংলা বিভাগের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম ও ফিশারিজ বিভাগের শিক্ষার্থী আরজিনা।

মানববন্ধনে ‘ভারতীয় ছাত্র আন্দোলনকারীদের প্রতি আমাদের সংহতি’ লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close