মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
রাজধানী
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের দুজনের মৃত্যু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৩৩ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শাহিন (২৪) ও তার ভাগ্নি হাফসা আক্তার (৮)।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে শাহিন মারা যান। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মারা যায় হাফসা। অন্যদিকে দগ্ধ শাহিনের স্ত্রী ফাহিমা আক্তারের অবস্থাও আশঙ্কাজনক। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে শাহিনের স্ত্রী ফাহিমা আক্তার ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে গত মঙ্গলবার ভোর ৪টার দিকে নতুন বাজারের ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন শাহিন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের ভাগ্নি হাফসা আক্তার (৮)।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, শাহিন একটি কাপড়ের শোরুমে কাজ করতেন। তারা ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার দিন ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর সেখানে গিয়ে দেখা যায়, বাসার ভেতরে থাকা তিনজনই দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

তিনি আরও জানান, বাসাটিতে তিতাসের গ্যাস সংযোগ রয়েছে। তাদের ধারণা, রাতে গ্যাস লিকেজ হয়ে কক্ষে গ্যাস জমে ছিল। পরে ভোরে রান্নার সময় বা অন্য কোনোভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।

দগ্ধ ফাহিমার চাচি শামীমা সুলতানা বলেন, “প্রায় এক মাস আগে তারা নতুন বাজারের ওই ভাড়া বাসায় ওঠেন। বাসায় ওঠার সময়ই গ্যাসের গন্ধ পাওয়া যায়। বিষয়টি বাড়িওয়ালাকে জানালে তিনি পাইপ মেরামত করেন। পরে আরও কয়েকবার পাইপে লিকেজ হলেও সেটি আর ঠিক করা হয়নি।’’ বাড়িওয়ালার গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিস্ফোরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close