শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শিরোনাম: পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন      একদিনে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি না: স্পিকার      টানা বৃষ্টিতে বাড়ল সবজির দাম      গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী      রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের দুজনের মৃত্যু      ফ্যাসিবাদমুক্ত বঙ্গভবন, পদত্যাগ করছেন চুপ্পু      
জাতীয়
সাবেক রাষ্ট্রপতিরা কী কী সুবিধা পান, আইনে যা আছে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:০৬ পিএম
বঙ্গভবন

বঙ্গভবন

বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি পদত্যাগ করলে কিংবা মেয়াদ শেষ করার পর তিনি আমৃত্যু কী কী সুযোগ-সুবিধা পাবেন, তা সুনির্দিষ্ট আইনের মাধ্যমে নির্ধারিত। দেশের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে কমপক্ষে ৬ মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলে মৃত্যুর আগপর্যন্ত তিনি মাসিক অবসরভাতাসহ নানা সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী হন।

বর্তমানে দেশে ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন ২০১৬’ অনুযায়ী সাবেক রাষ্ট্রপ্রধানদের এই সুযোগ-সুবিধা দেওয়া হয়। ১৯৭৯ সালের একটি পুরোনো সামরিক অধ্যাদেশ বিলুপ্ত করে ২০১৬ সালে জাতীয় সংসদে এই নতুন আইনটি পাস করা হয়েছিল।

আইনের ৩ ধারা অনুযায়ী, দায়িত্ব পালন শেষে পদত্যাগ করা বা মেয়াদ শেষ করা রাষ্ট্রপতি আমৃত্যু পেনশন সুবিধা পাবেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি সর্বশেষ যে মাসিক মূল বেতন পেতেন, তার ৭৫ শতাংশ হারে এই মাসিক অবসরভাতা নির্ধারিত হয়। বর্তমানে রাষ্ট্রপতির মূল বেতন ১ লাখ ২০ হাজার টাকা। সেই হিসাবে একজন সাবেক বা পদত্যাগী রাষ্ট্রপতি প্রতি মাসে ৯০ হাজার টাকা অবসরভাতা পান। এককালীন আনুতোষিক ও পারিবারিক ভাতা কোনও সাবেক রাষ্ট্রপতি চাইলে মাসিক পেনশনের পরিবর্তে এককালীন অর্থ বা আনুতোষিক নিতে পারেন।

আইন অনুযায়ী, তিনি যত বছর রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন, তার এক বছরের অবসরভাতার তত গুণ অর্থ এককালীন পাবেন। এছাড়া, অবসরভাতা গ্রহণকালীন কোনও সাবেক রাষ্ট্রপতি মারা গেলে তার স্ত্রী বা স্বামী বিশেষ পারিবারিক ভাতা পাবেন।

আইনের বিধান অনুযায়ী, তিনি সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য অবসরভাতার দুই-তৃতীয়াংশ হারে আমৃত্যু মাসিক ভাতা পাওয়ার অধিকারী হবেন।

আইনের ৫ ধারা অনুযায়ী, অবসরভাতা ছাড়াও সাবেক রাষ্ট্রপতিরা বেশ কিছু প্রাতিষ্ঠানিক প্রটোকল সুবিধা পান। এর মধ্যে রয়েছে—নিজের দাপ্তরিক ও ব্যক্তিগত কাজের সহায়তার জন্য একজন ব্যক্তিগত সহকারী (পিএ) এবং একজন সাহায্যকারী (অ্যাটেন্ডেন্ট)। এছাড়া, সাবেক রাষ্ট্রপ্রধানরা একজন দায়িত্বরত ক্যাবিনেট মন্ত্রীর সমপরিমাণ সরকারি চিকিৎসা সুবিধা আমৃত্যু পেয়ে থাকেন।

সাবেক রাষ্ট্রপতিদের জন্য সরকারি খরচে সার্বক্ষণিক আবাসিক টেলিফোন সংযোগ দেওয়া হয়। দেশের অভ্যন্তরে ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে তারা বিনামূল্যে অবস্থান ও বিশেষ সুবিধা পান। আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে তারা সরকারিভাবে ‘কূটনৈতিক পাসপোর্ট’ (ডিপ্লোম্যাটিক পাসপোর্ট) ব্যবহারের অধিকারী হন।

তবে, সব সাবেক রাষ্ট্রপতিই উপরোক্ত সুবিধা পাবেন না। আইনের ৬ নম্বর ধারায় কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে। সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো রাষ্ট্রপতিকে অভিশংসনের (ইমপিচমেন্ট) মাধ্যমে পদ থেকে অপসারণ করা হয়, তবে তিনি কোনো সুবিধা পাবেন না। এছাড়া, উচ্চ আদালত কর্তৃক অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী হিসেবে ঘোষিত ব্যক্তি অথবা নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে আদালতের রায়ে দণ্ডিত সাবেক রাষ্ট্রপতিরা এই আইনের আওতাধীন কোনো সুবিধা পাওয়ার যোগ্য হবেন না।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাবেক রাষ্ট্রপতি   রাষ্ট্রপতির অবসরভাতা   রাষ্ট্রপতির সুবিধা   রাষ্ট্রপতির অবসরভাতা আইন ২০১৬  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close