শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি নির্বাচন : ইসিতে তিনটি মনোনয়নপত্র দাখিল      মগবাজারে বহুতল ভবনে আগুন      ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি : চিফ হুইপ      রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা      দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ      
জাতীয়
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি : স্পিকার
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৬:০৪ পিএম
হাফিজ উদ্দিন আহমদ

হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন রাষ্ট্রপতির সই করা পদত্যাগপত্রটি জাতীয় সংসদে স্পিকারের দপ্তরে পৌঁছে দেন। 

পরে বিকাল ৫টায় সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি’।

এর পূর্বে, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জনের মধ্যে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন স্পিকার। 

সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রোগের কারণে তিনি (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এই কারণে রাষ্ট্রপতি শারীরিকভাবে অসমর্থ হওয়ায় তিনি পদত্যাগে করেছেন। তার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।’

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করার তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আমি যেদিন স্পিকার হিসেবে শপথ নিয়েছি, তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। শপথে বলা থাকে। এই পদ কখনও শূন্য থাকে না।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রপতির পদত্যাগ   মো. সাহাবুদ্দিন   জাতীয় সংসদের স্পিকার   ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close