মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
জাতীয়
দেশে সাংবিধানিক বিপর্যয় হতে দিইনি : বিদায়ী রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম
মো. সাহাবুদ্দিন

মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে নিজের দায়িত্ব পালনের মূল্যায়ন তুলে ধরেছেন মো. সাহাবুদ্দিন। তিনি দাবি করেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সৃষ্ট সাংবিধানিক সংকট মোকাবিলায় তার ভূমিকার কারণেই দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।

আজ শুক্রবার (২৪ জুলাই) বিকালে জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে তিনি পদত্যাগের কারণ, দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

চিঠিতে মো. সাহাবুদ্দিন বলেন, ‘তৎকালীন সরকারের পতনের পর সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেন। পরে সেই পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।’

রাষ্ট্রপতির ভাষ্য, নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং সরকারি ও বিরোধী দল সংসদে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছে। পুরো প্রক্রিয়ায় তার ইতিবাচক ভূমিকা দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাংবিধানিক বিপর্যয়   সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close