বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      
স্বাস্থ্য
২৪ ঘণ্টায় হামে ছয় শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:২৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে গেল ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে আরও ৬৯১ জনের দেহে এ রোগের সংক্রমণ ও উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, গেল ১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল আটটা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। আর হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৭২১ জন।

একই সময়ে দেশে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭২ জনে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে এক লাখ ২২ হাজার ৭৬৩ জন। এদের মধ্যে এ্ক লাখ ৫ হাজার ২৯৮ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ এক হাজার ৫৩৫ জন।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সূচকে সবচেয়ে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। গত চার মাসে (১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত) শুধু ঢাকা বিভাগেই হাম ও হামের উপসর্গে মোট ৩৭৫ শিশুর মৃত্যু হয়েছে। আর এ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৭৫ জনে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হামে মৃত্যু   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close