শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি : গোলাম পরওয়ার      দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু      সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম      র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে      রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার      
জাতীয়
আজ বঙ্গভবন ছাড়তে পারেন মো. সাহাবুদ্দিন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৯:৫৬ এএম
ছবি : সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন/ সংগৃহীত

ছবি : সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন/ সংগৃহীত

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে বঙ্গভবনেই আছেন। এরই মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠকও করেছেন তিনি।

আজ রোববার (২৬ জুলাই) বঙ্গভবন ছেড়ে গুলশানে তার নিজ বাসায় ওঠার কথা রয়েছে।

মূলত, মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পদত্যাগের পরপরই প্রশ্ন ওঠে—বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি? জানা গেছে, বঙ্গভবন ছেড়ে মো. সাহাবুদ্দিন উঠবেন রাজধানীর গুলশানে নিজের ফ্ল্যাটে। সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তাও।

এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পরও স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। নিয়ন্ত্রণ নিয়েছে পিজিআর-এসএসএফ। নিজ বাসভবনে অবস্থান করলেও বঙ্গভবন থেকে দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close