শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে       ● ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৮২      ● হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ● ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ● ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      
খেলাধুলা
বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের বিশেষ উপহার দিয়েছিলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৪৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফাইনালের কয়েকদিন আগে আর্জেন্টাইন স্কোয়াডে থাকা সতীর্থদের উপহার দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। যা আসর শেষ হওয়ার পর সামনে এসেছে ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকার সুবাদে। এক ভিডিওতে তিনি সেনেসির নাম লেখা কাস্টমাইজড ব্যাগ থেকে উপহার সামগ্রী বের করে দেখান।

সম্প্রতি এক ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে তিনি লিওনেল মেসির দেওয়া একটি বিশেষ উপহার দেখান।

সে ভিডিওতে দেখা যায় কেলসি-রোজ আর্জেন্টিনার জার্সি পরে আছেন। তিনি একটি বাদামি রঙের ব্যাগ দেখান। ব্যাগে এএফএ-র লোগো, বিশ্বকাপের ছবি এবং ‘মার্কোস সেনেসি’ নামটি লেখা ছিল। 

ভিডিওর শুরুতে তিনি বলেন, ‘আমাকে তোমাদের সত্যিই দারুণ একটা জিনিস দেখাতে হবে, তোমরা এটা দেখে খুব খুশি হবে। এই ব্যাগটা মার্কোস চ্যাম্পিয়নশিপ থেকে নিয়ে এসেছে, এতে তার নাম লেখা আছে।’

এরপর তিনি উপহারের বিষয়ে বলেন, ‘এটা তার মাতের জন্য, মেসি এই উপহার সব খেলোয়াড়কে দিয়েছেন।’ ব্যাগের ভেতরে ছিল আর্জেন্টিনার অধিনায়কের ব্র্যান্ড লোগো লাগানো একটি সোনালি স্ট্যানলি থার্মোস, একটি মাতে কাপ, ইয়ের্বার একটি প্যাকেট এবং চামচযুক্ত একটি ধাতব স্ট্র।

কেলসি-রোজ বাওয়ার্স আরও বলেন, ‘এই কিটটি তার কাছে কেন রাখা হয়েছে। মার্কোস এটা আমাকে দিয়েছে যত্নে রাখার জন্য, যাতে আমি এটা মিয়ামিতে নিয়ে যেতে পারি।’ এরপর তিনি উপহারের সঙ্গে থাকা ইয়ের্বাও দেখান।

ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে বিশ্বকাপের পর জাতীয় দলের একটি ঘরোয়া মুহূর্ত সবার সামনে আসে। মেসি প্রতিটি সতীর্থকে ব্যক্তিগতভাবে এই উপহার দিয়েছিলেন। মাতে এখানে দলের একটি বিশেষ সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিশেষ উপহার   মেসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close