শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে       ● ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৮২      ● হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ● ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ● ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      
খেলাধুলা
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিপত্রে সই স্কালোনির!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম
লিওনেল স্কালোনি

লিওনেল স্কালোনি

ফুটবলে কোনো কোচকে ঘিরে দর্শকদের ভালোবাসার দৃশ্য খুব বেশি দেখা যায় না। অথচ আর্জেন্টিনার লিওনেল স্কালোনির ক্ষেত্রে সেটাই যেন এখন প্রতিদিনের বাস্তবতা। দেশের ছোট্ট শহর পুজাতোতে ছুটি কাটাতে গিয়ে তিনি যেন ফের বুঝতে পারছেন, একটি ফুটবল দলের সাফল্য কীভাবে পুরো জাতির আবেগ হয়ে ওঠে।

বর্তমানে নিজ শহর সান্তা ফে প্রদেশের পুজাতোতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ। প্রতিদিনই সেখানে ভিড় করছেন হাজার হাজার সমর্থক। কেউ ছবি তুলতে চান, কেউ অটোগ্রাফ নিতে, কেউ শুধু একবার কাছ থেকে দেখতে। সেই অসংখ্য স্মৃতির ভিড়েই জন্ম নিয়েছে আরেকটি আবেগঘন মুহূর্ত।

ফ্রাঙ্কো ওটাভিয়ানি নামের এক খুদে ভক্ত নিজের হাতে একটি ছোট্ট ‘চুক্তিপত্র’ বানিয়ে হাজির হয়েছিল স্কালোনির সামনে। কাগজটিতে বড় করে লেখা ছিল— ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি।’

শিশুটির সেই সরল আবদার ফিরিয়ে দেননি স্কালোনি। অন্য অটোগ্রাফের মতোই বিনা দ্বিধায় সেখানে নিজের সই করে দেন তিনি। মুহূর্তটি উপস্থিত সবার মুখে হাসি ফোটালেও আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের কাছে সেটি প্রিয় কোচকে ধরে রাখার আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দিয়েছে।

পরে শিশুটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়াকে উদ্দেশ করে একটি বার্তাও পাঠায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবার প্রকাশ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এবার আপনার পালা।’ অর্থাৎ, সে স্কালোনি সই নিয়েছে, এখন আনুষ্ঠানিক চুক্তির দায়িত্ব তাপিয়ার।

শিশুটির এই আবেগঘন উদ্যোগ এমন এক সময়ে সামনে এসেছে, যখন স্কালোনির ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তরে স্কালোনি বলেছিলেন, ‘চুক্তি থাকায় আমি ডিসেম্বর পর্যন্ত থাকব। এরপর সম্ভবত আমাকে সরে যেতে হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ২০৩০ বিশ্বকাপ   চুক্তিপত্রে সই   লিওনেল স্কালোনি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close