সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম: পাউরুটিতে ক্যানসারের উপাদান ‘পটাশিয়াম ব্রোমেট’ ব্যবহার বন্ধে রিট      চট্টগ্রামে চাঁদা না পেয়ে আরেক ব্যবসায়ীর ভবনে হামলা, ভাঙচুর ও বিস্ফোরণ      হামে আরও চার শিশুর মৃত্যু      গুলশানের বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন      বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন      সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের      সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন       
আন্তর্জাতিক
পশ্চিম তীরে মসজিদ ও কৃষিজমিতে আগুন দিলো ইসরায়েলের বসতিস্থাপনকারীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৯:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের পশ্চিম তীরে দুইটি মসজিদ, বেশ কয়েকটি গাড়ি ও কৃষিজমিতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে। 

শনিবার (২৫ জুলাই) রাতে এসব ঘটনা ঘটানো হয়।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে উত্তেজনা ও সহিংসতা আরও বেড়েছে।

সর্বশেষ হামলার ঘটনা ঘটেছে তাল গ্রামের কাছে ইসরায়েলের বসতিস্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের মাত্র দুই দিন পর। ওই সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হন। তবে সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।

এরপর পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বসতিস্থাপনকারীদের হামলার ঘটনা বাড়তে থাকে। 

ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, চরমপন্থি বসতিস্থাপনকারীরা এসব হামলা চালাচ্ছেন এবং ইসরায়েল সরকারের কট্টর ডানপন্থি অংশের সমর্থন বা উৎসাহে এ ধরনের সহিংসতা আরও বাড়ছে।

ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাতের বেলায় অধিকৃত পশ্চিম তীরের দুইটি গ্রামে হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, বিভিন্ন জিনিসপত্র লুট করা হয় ও দেয়ালে বিদ্বেষমূলক স্লোগান লেখা হয়।

কুসরা গ্রামের মেয়র আবদুল আজিম ওয়াদি জানান, বসতিস্থাপনকারীরা নির্মাণাধীন একটি মসজিদে আগুন ধরিয়ে দেন। পরে মসজিদের দেয়ালে ‘প্রতিশোধ’ লেখা হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, কুসরায় সেনা পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রমাণ সংগ্রহ করবে বলেও জানানো হয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা আরও জানিয়েছেন, পৃথক একটি ঘটনায় কুর গ্রামেও একটি মসজিদে আগুন দেওয়া হয়। ওই মসজিদের দেয়ালেও বিভিন্ন স্লোগান লেখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) তাল গ্রামের কাছে সংঘর্ষের পর পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে বসতিস্থাপনকারীদের একাধিক হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ফিলিস্তিনিরা।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পশ্চিম তীরে অভিযান চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ইসরায়েলের সেনাবাহিনী এই অভিযানকে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।

তাল গ্রামের সংঘর্ষের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘শক্তিশালী পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 

সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুই ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

গেল কয়েক মাসে পশ্চিম তীরে ইসরায়েলের বসতিস্থাপনকারীদের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ও উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতির উন্নতির কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।

ইসরায়েল ও হামাসের মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর আগেই পশ্চিম তীরে উত্তেজনা ও সহিংসতা বাড়ছিল। তবে এরপর থেকে ওই অঞ্চলের পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। বসতিস্থাপনকারীদের হামলা, ইসরায়েলি সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের পাল্টা প্রতিরোধ—সব মিলিয়ে পশ্চিম তীর এখন দীর্ঘস্থায়ী সংঘাতের নতুন কেন্দ্র হয়ে উঠেছে।

সূত্র : বিবিসি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পশ্চিম তীর   মসজিদে আগুন   কৃষিজমিতে আগুন   ইসরায়েলের বসতিস্থাপনকারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close