শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ বসানোর নির্দেশ সরকারের      ● পৃথক মামলার সাজা আদালতের নির্দেশ ছাড়া একসঙ্গে চলবে না : হাইকোর্ট      ● জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: খলিলুর রহমান      ● যুদ্ধ নয়, শান্তি ও মানবতার বিশ্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে       ● ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      
রাজধানী
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, পথচারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১০:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা উত্তর সিটির কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে ঢুকে পড়ায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। 

রফিকুল ইসলাম একটি হোটেলের কর্মচারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার তানভীর হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিস্থান পরিবহনের একটি বাস কুর্মিটোলা এলাকায় যাত্রী নামানোর জন্য রাস্তার পাশে থামানোর চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে ঢুকে পড়ে।

বাসের ধাক্কায় হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের নিয়ন্ত্রণ কক্ষের দেয়াল ভেঙে যায়। গেটের সামনে দাঁড়িয়ে থাকা রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর ক্যান্টনমেন্ট থানা পুলিশ বাসচালককে আটক করেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নিয়ন্ত্রণ হারানো   কুর্মিটোলা হাসপাতাল   বাস   পথচারী নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close