সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম: এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের      ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি      মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার রায় যে কোনো দিন      তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী      চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী      
অর্থনীতি
গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:১৫ পিএম
তারেক রহমান

তারেক রহমান

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রী আজ দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিসহ যেকোনো ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।’
 
‘বাংলাদেশ আশা করছে, এ বিষয়ে মালয়েশিয়া সরকার দ্রুত ইতিবাচক সাড়া দেবে।’ 
 
এর পূর্বে, সোমবার (২৭ জুলাই) প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, গ্যাস সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব হচ্ছে না। সার্বিক চেষ্টা চলছে। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কেটে যেতে শুরু করবে।
 
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘মূলত কারিগরি সমস্যার কারণেই গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস সংকটের সমাধানে স্বল্প মধ্য ও দীর্ঘ মেয়াদে উদ্যোগ নিয়েছে সরকার। আগের সরকার দীর্ঘ মেয়াদে কোনো উদ্যোগ নেয়নি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গ্যাস সংকট   মালয়েশিয়া   এলএনজি আমদানি   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close