মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
বিএনপির নাম ভাঙিয়ে মাদক-চাঁদাবাজি করলে দলে ঠাঁই হবে না: আমান উল্লাহ আমান
সাভার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির নাম ব্যবহার করে কেউ মাদক ব্যবসা, চাঁদাবাজি বা ভূমি দখলের সঙ্গে জড়িত থাকলে তাকে দলে রাখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির নেতা আমান উল্লাহ আমান।

বুধবার (২৯ জুলাই) বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি সরকারবাড়ি সড়কসংলগ্ন এলাকায় খাল খনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে মাদকমুক্ত করা হবে। দেশে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা জমি দখলের সুযোগ পাবে না।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী যেন মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা ভূমিদখলকারীদের পক্ষে তদবির না করেন, সে বিষয়ে সতর্ক করেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ভালো কাজের মাধ্যমে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।

তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মো. ইয়াসিন সরকার শাওনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close