মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ      সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার      দেশে বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সংকট: ডা. জাহেদ      অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ধিক্কার      আমাদের ধর্মীয় সম্প্রীতি যুগ যুগ ধরে অটুট থাকবে: রিজভী      
দেশজুড়ে
নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় স্কুলশিক্ষক নিহত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:৪৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিকাল স্কুল এন্ড কলেজের শিক্ষক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়- প্রতিদিনের মতো সকালে শিক্ষক আ.ত.ম ইউসুফ স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে জয়পুরহাট টেকনিকেল স্কুল এন্ড কলেজের উদ্যেশ্যে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান ওই শিক্ষক। এসময় বিপরীত দিক বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শহরের মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ হস্তান্তর করা হবে। 

কেকে/ এসএস


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   যাত্রীবাহী বাসের চাপা   স্কুলশিক্ষক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close