মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
১১টার আগে অফিসে আসেন না উপজেলা প্রকৌশলী, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনায়েদ আবছার চৌধুরীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। সরকারি অফিসের নির্ধারিত সময় সকাল নয়টায় শুরু হলেও সকাল সাড়ে দশটা পেরিয়ে গেলেও তাকে অফিসে পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন সেবাপ্রার্থী ও ঠিকাদাররা। এতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ এবং সাধারণ মানুষের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের।

সরেজমিনে দেখা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টা এবং বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ সময় তার কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

উপস্থিত কর্মচারীদের কাছে তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে তারা জানান, ইঞ্জিনিয়ার সাহেব বাইরে আছেন। তবে তিনি কোথায় আছেন কিংবা কখন অফিসে ফিরবেন, সে বিষয়ে তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

সেবা নিতে আসা একাধিক ব্যক্তি অভিযোগ করেন, উপজেলা প্রকৌশলী প্রায়ই বেলা ১১টার পর অফিসে আসেন এবং নির্ধারিত সময়ের আগেই অফিস ত্যাগ করেন। ফলে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রে জরুরি ফাইলে স্বাক্ষর বা প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ায় কাজ বিলম্বিত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, ‘ইঞ্জিনিয়ার সাহেবের দেখা পাওয়া যেন ভাগ্যের বিষয়। যখনই আসি, শুনি তিনি ফিল্ডে অথবা মিটিংয়ে আছেন। কিন্তু সরকারি অফিসের নির্ধারিত সময়ে তাকে কক্ষে না পাওয়াটা এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনায়েদ আবছার চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তিনি দেরিতে অফিসে আসার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close