বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু      ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ      ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর      শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী      অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী      শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী      
দেশজুড়ে
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা ও মাহফিল
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টায় ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করে খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের নির্বাহী সদস্য, মধ্যপাচ্য ও আফ্রিকা জোন পরিচালক মাওলানা আহমদ বিলাল। 

শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আয়েত আলীর সভাপতিত্ব ও সেক্রেটারি মাওলানা কাজী শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সংগঠনের মক্কা মহানগরী সভাপতি হাফিজ মামুনুর রশিদ মক্কী, শ্রমিক মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা এমএ রহিম নোমানী, ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক। 

অনুষ্ঠানে বক্তব্য দেন খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা ওলামা সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান. ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, পৌর খেলাফত মজলিস সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান আমিনী, ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজ, সেক্রেটারি সাদিকুর রহমান, শ্রীমঙ্গল পৌর যুব মজলিস সভাপতি মাহমুদুল হাসান নাঈম, ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি মুস্তাফিজুর রহমান প্রমুখ।

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্য, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে  আহমদ বিলাল বলেন, ‘চব্বিশের গণআন্দোলন ছিল একটি বিপ্লব। এর সূত্রপাত ঘটেছিল ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার দিন। বিপ্লবের পূর্ণতায় পেয়েছে চব্বিশের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। যার ফলে এ সংসদ গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকের সংসদে জুলাই বিপ্লব, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। যতদিন না জুলাই সনদ বাস্তবায়ন হবে, গণভোটের রায় বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমরা নতুন বাংলাদেশের স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবো না। আমাদের সেই স্বাধীনতা পেতে হলে, ধরে রাখতে হলে ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়তে হলে, জুলাই সনদ বাস্তবায়নে আবার নেমে পড়তে হবে। আর কোনো নতুন ফ্যাসিস্টকে এই দেশে আমরা স্থান দেব না।’

ফখরুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে জুলাই সনদ করা হয়। এরপর গণভোট হলে প্রায় ৭০ ভাগ মানুষ হ্যাঁর পক্ষে রায় দিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নে সরকার টালবাহানা শুরু করছ। জুলাই শহীদদের সঙ্গে বেইমানির জন্য প্রয়োজনে আরেকটি আন্দোলন গড়ে তুলব আমরা। যেকোনো মূল্যে আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।’

মামনুর রশিদ মক্কী বলেন, ‘জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা থেকে শুরু করে সব ত্যাগের মূল্য দিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার চাটুকারিতা করে গণভোটের রায় বাস্তবায়ন করছে না। গণভোটের রায় বাস্তবায়ন করে শহীদ ও জুলাইয়ের প্রতি সরকারের যে কমিটমেন্ট, সেটি প্রমাণ করতে হবে। যারা নতুন বাংলাদেশর স্বপ্ন দেখেন তাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।,

মো. এহসানুল হক বলেন, ‘জুলাই বিপ্লব কোনো সাধারণ আন্দোলন নয়, বরং এটি ছিল সামগ্রিক পরিবর্তনের ডাক এবং বৈষম্যের বিরুদ্ধে একটি প্রতিবাদ। তরুণ প্রজন্ম শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। জুলাই বিপ্লবের শহীদদের যদি সম্মান করতে চাই- তাহলে আমাদের জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে হবে।’

অনুষ্ঠানে জুলাই শহীদ, আহত জুলাই যোদ্ধাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জুলাই গণঅভ্যুত্থান   দ্বিতীয় বর্ষপূর্তি   শ্রীমঙ্গল   আলোচনা সভা   মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close