বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম: ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি      রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে চীনের অভিনন্দন      মির্জা ফখরুল ইসলাম ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত      সংবিধানের ৭০ ধারায় পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭২      কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      
দেশজুড়ে
নীলফামারীতে ২১ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:৪৭ পিএম

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ২১ বোতল অবৈধ কফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) নীলফামারী পুলিশ মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মতলুবর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ভুল্লিপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে মো. সাহিদুল ইসলাম বাবু (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সৈয়দপুর উপজেলার শ্বাসকান্দর ভুল্লিপাড়া গ্রামের বাসিন্দা।

পরে তার কাছে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে আট বোতল অবৈধ কফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া একটি ১২৫ সিসি মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আরও ১৩ বোতল মাদক উদ্ধার করে পুলিশ।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার ৫০০ টাকা।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার সাহিদুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close