সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      বিশ্ববাজারে তেলের দামে ধস      জ্বালানিতে জ্বলবে জনগণ      
বিনোদন
শুটিংয়ে আহত খায়রুল বাসার, কেমন আছেন এখন?
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:৫৪ এএম আপডেট: ১২.০৮.২০২৬ ১১:৫৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। এ সময় স্কুটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। দুর্ঘটনায় দুজনই আহত হয়ে বর্তমানে থাইল্যান্ডের পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। নাটকের একটি দৃশ্য ধারণ করতে শুটিং টিমের সদস্যদের নিয়ে দ্বীপটির একটি পাহাড়ে গিয়েছিলেন খায়রুল বাসার। শুটিং শেষে স্কুটিতে করে পাহাড় থেকে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা।

হাসপাতাল থেকে খায়রুল বাসার জানান, দুর্ঘটনায় তার বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটতেও কষ্ট হচ্ছে। দুর্ঘটনার পর শুটিং বাতিল করা হয়েছে।

বাসার বলেন, “দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এই অবস্থায় শুটিং করা সম্ভব নয়।”

তিনি জানান, চিত্রগ্রাহক মেহেদী রনি তার চেয়ে বেশি আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। দুজনেরই এক্স-রে ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

নিজের ফেসবুক পোস্টে খায়রুল বাসার ভক্তদের আশ্বস্ত করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। যারা খোঁজ নিয়েছেন সবার প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। অনেকেই উদ্বিগ্ন হয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাই সবাইকে বিষয়টি জানানো জরুরি মনে করলাম। আমি এখন একদম ঠিকঠাক আছি।”

তিনি জানান, স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা আহত হয়েছেন, তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত বিশ্রামে থাকতে হবে বাসারকে। ফলে আগামী কয়েকদিন তার শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  থাইল্যান্ডে শুটিং   খায়রুল বাসার   আহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close