সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
রাজধানী
ঢামেকের জরুরি বিভাগে কিশোরীর মরদেহ রেখে পালাল দুই ব্যক্তি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর (১৫) মরদেহ ফেলে পালিয়েছেন দুই ব্যক্তি।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে ওই কিশোরীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন দুই ব্যক্তি। নিহত কিশোরীর দুই হাতে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেলের ট্রলিম্যান আব্দুর রউফের বরাত দিয়ে মো. ফারুক আরও জানান, বেলা ১১টার দিকে ৩৫ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ওই কিশোরীকে ঢামেকের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। ট্রলিম্যান আব্দুর রউফ ট্রলি নিয়ে এগিয়ে গেলে তারা কিশোরীকে ট্রলিতে তোলেন। এরপর টিকিট কেটে নিয়ে আসার কথা বলে সুকৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। তার দুই হাতে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

তিনি জানান, নিহত ওই কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মরদেহ রেখে পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জরুরি বিভাগ   কিশোরী   মরদেহ   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close