মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      তারেক রহমানের সাথে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের      ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি      বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী      হামে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩১      জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      
শিক্ষা
স্মৃতিসৌধে শ্রদ্ধা ও শপথ গ্রহণে গণ বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ
গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শপথবাক্য পাঠের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)।

বুধবার (১২ আগস্ট) সকালে জাতীয় স্মৃতিসৌধে জুলাই-২০২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

পরবর্তী গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে নবীনবরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবং গবির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. সালেহউদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থী  সিজন পাল অনুভূতি প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনের নতুন এই যাত্রায় পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা, শৃঙ্খলা ও মূল্যবোধ গড়ে তুলতে চাই। শিক্ষকদের দিকনির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ভালো মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যাশা রয়েছে। মাদক ও সবধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে চাই। একই সঙ্গে গণ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অর্জনকে আরও এগিয়ে নিতে নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখার প্রত্যাশা করি।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম শফিকুজ্জামান বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যার প্রতিষ্ঠাতা একজন মহান মানুষ ডা. জাফরুল্লাহ চৌধুরী। শিক্ষার্থীদের তার জীবন দর্শন অনুসরণ করে শিক্ষাজীবনে প্রয়োগ করা উচিত। আজ গণস্বাস্থ্যের আরও ৪৭টি প্রতিষ্ঠান থেকেও নবীনদের বরণ করে নেওয়া হচ্ছে। আগামীতে সব সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজ, বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে শিক্ষার্থীরা নিরলস পরিশ্রম করবে এটিই প্রত্যাশা।’

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘শুধু ভালো চাকরির জন্য নয়, ভালো মানুষ হওয়ার লক্ষ্যেও পড়াশোনা করতে হবে। জীবনে সাফল্যের কোনো শর্টকাট নেই, কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। বইয়ের জ্ঞানের পাশাপাশি সুন্দরভাবে কথা বলার দক্ষতা অর্জন, আত্মবিশ্বাসী হওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।’

নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘তোমাদের দায়িত্ব হলো সৎ ভাবে লেখাপড়া করা। বিশ্ববিদ্যালয়ে পাওয়া স্বাধীনতার অপব্যবহার না করে নিয়মিত পড়াশোনা, মাদক থেকে দূরে থাকা, নিজের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা এবং সামাজিক মর্যাদা অক্ষুন্ন রাখার সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমি আশাবাদী।’

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ড. সালেহউদ্দিন আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্র ও গবি ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়   নবীনবরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close