বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
বিনোদন
তারকাদের তুচ্ছ বিষয়ে আদালতে টানা ‘লজ্জাজনক’: নুসরাত ফারিয়া
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৩৬ এএম আপডেট: ১৪.০৮.২০২৬ ১০:৫১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শাড়িকাণ্ডে অভিনেত্রী তানজিন তিশার আদালতে আত্মসমর্পণ ও জামিনের ঘটনা নিয়ে আলোচনার মধ্যে তারকাদের বিভিন্ন বিষয়ে আদালতে টেনে নেওয়ার প্রবণতা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বিষয়টিকে শোবিজ অঙ্গনের জন্য ‘লজ্জাজনক’ ও ‘পীড়াদায়ক’ বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, ‘তুচ্ছ সব বিষয় নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা কেবল লজ্জাজনকই নয়, বরং শোবিজের জন্য পীড়াদায়কও। আমাদের ইন্ডাস্ট্রি যে কতটা ভঙ্গুর, খামখেয়ালি ও হালকা হয়ে পড়েছে, এটি তারই প্রমাণ।’

ফারিয়া আরও বলেন, ‘আমার খুব কষ্ট হয় যখন দেখি মানুষ এমনভাবে বাহবা দেয় যে এটিই অগ্রগতির প্রতীক। মতপার্থক্য হলেই আদালতে যাওয়া কোনো প্রগতিশীল চিন্তাধারা নয়। বরং এটি সম্পূর্ণ পিছিয়ে দেওয়ার মানসিকতা।’

তার ভাষায়, ‘আমাদের প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আলোচনা ও পরিপক্বতা—জনসমক্ষে অপমান বা অপ্রয়োজনীয় আইনি লড়াই নয়। এটি কোনো অগ্রগতি নয়, অধঃপতন।’

তানজিন তিশার শাড়িকাণ্ডের প্রসঙ্গ সামনে আসার পরই ফারিয়ার এই মন্তব্য আসে। এর আগেও বিভিন্ন ঘটনায় তারকাদের আদালতে যেতে হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ মে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল নুসরাত ফারিয়াকে। তবে একদিন পরই জামিন পান এই অভিনেত্রী।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  আদালত   নুসরাত ফারিয়া   তানজিন তিশা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close