বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
বিনোদন
জাহ্নবীর ছবি-ভিডিও ব্যবহারে নিষেধাজ্ঞা, ফ্যান পেজ বন্ধ নয়
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম আপডেট: ১৪.০৮.২০২৬ ১১:২৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ব্যবহার করে আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে করা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছেন, অভিনেত্রীর সম্মতি ছাড়া তার ছবি বা ভিডিও ব্যবহার করে অশ্লীল কনটেন্ট তৈরি বা প্রচার করা যাবে না।

বুধবার (১২ আগস্ট) জাহ্নবীর করা মামলার শুনানি হয় দিল্লি হাইকোর্টে।

মামলায় জাহ্নবীর আইনজীবীরা পাঁচ হাজারের বেশি আপত্তিকর লিংকের তালিকা আদালতে জমা দেন। এসব কনটেন্ট সরিয়ে ফেলার পাশাপাশি সংশ্লিষ্ট ফ্যান পেজ বন্ধের আবেদনও করা হয়।

তবে আদালত সব ফ্যান পেজ নিষিদ্ধ করার আবেদন গ্রহণ করেননি।

বিচারপতি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি উপেক্ষা করা যায় না। কোনো তারকা কীভাবে তার নামে থাকা প্রতিটি ফ্যান ক্লাব বা ফ্যান পেজ বন্ধ করে দেওয়ার দাবি করতে পারেন’- শুনানিতে এমন প্রশ্নও তোলা হয়।

আদালতের মতে, কোনো ছবিতে তারকা থাকলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে বেআইনি হয়ে যায় না। ছবি ব্যবহারের ক্ষেত্রে কপিরাইটের বিষয়ও থাকতে পারে। তবে কারও অনুমতি ছাড়া তার ছবি বা ভিডিও ব্যবহার করে অশ্লীল কিংবা আপত্তিকর কনটেন্ট তৈরি ও প্রচার করা আলাদা বিষয়।

ফলে অশ্লীল ও অননুমোদিত কনটেন্টের বিরুদ্ধে আইনি সুরক্ষার পথ জাহ্নবীর জন্য খোলা থাকলেও, তার নামে থাকা সব ফ্যান পেজ বন্ধ করার সুযোগ থাকছে না। তারকার ব্যক্তিগত অধিকার ও সাধারণ মানুষের বাকস্বাধীনতার মধ্যে ভারসাম্য রাখার বিষয়টিই এই মামলায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  জাহ্নবী কাপুর   বলিউড   আদালত   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close