বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
খেলাধুলা
বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ আছে : সাবেক অজি ক্রিকেটার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:০৩ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ২:০৮ পিএম
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে তৃতীয় দিনের শেষ সেশনে এসে সেই স্বপ্নে যেন আরও রং লাগল অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পির কথায়। তার চোখে এ টেস্টে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই রয়েছে। শুধু জয় নয়, হতে পারে ইনিংস ব্যবধানে জয়।

তৃতীয় দিনের খেলা চলার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে নিজের আশাবাদের কথা জানান সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। প্রথম ইনিংসে বাংলাদেশের ২২৮ রানের লিডকেই বড় পার্থক্য হিসেবে দেখছেন তিনি। তার মতে, ইতিহাসও এই মুহূর্তে অস্ট্রেলিয়ার পক্ষে কথা বলছে না।

গিলেস্পি বলেন, ‘ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ অবশ্যই আছে। একটি টেস্টে ২২৮ রানের লিড অনেক বড় বিষয়। আমার যতদূর জানা, অস্ট্রেলিয়া মাত্র তিনবার প্রথম ইনিংসে ২০০ বা তার বেশি রানে পিছিয়ে থেকেও টেস্ট জিতেছে।’

তিনি আরও বলেন, ‘ইতিহাস বাংলাদেশের পক্ষে কথা বলছে। এখন উইকেটও বোলারদের সহায়তা করতে পারে। বাংলাদেশ আরও ভালো বোলিং করতে পারে। আমি আশা করছি, বাংলাদেশই এই ম্যাচ জিতবে। সব মিলিয়ে দারুণ একটি ম্যাচ হচ্ছে।’

বাংলাদেশের প্রথম ইনিংসও গিলেস্পির বিশ্লেষণে আলাদা গুরুত্ব পাচ্ছে। ১৩৮ ওভার ব্যাট করে ৪২৬ রানের সংগ্রহ গড়েছে সফরকারীরা। এত দীর্ঘ সময় মাঠে থাকার কারণে অস্ট্রেলিয়ার বোলারদের ক্লান্ত হয়ে পড়ার সম্ভাবনাই স্বাভাবিক।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   অস্ট্রেলিয়া   ক্রিকেট টেস্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close