বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ হবে ডিসেম্বরের মধ্যে      ● শ্রমিক অসন্তোষের মধ্যে ৪ ঘণ্টা এগিয়ে শুরু মজুরি বোর্ডের সভা      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বাসন থানার সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪      ● বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী      ● দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দোয়া-মিলাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:০৫ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ৩:১১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম।

আজ শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব ঢাকার উত্তর বাড্ডার জাবালে নূর মাদ্রাসায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শাহ জে মিয়া ও সাধারণ সম্পাদক মো. রওশন কামাল জেমস এ কর্মসূচি ঘোষণা করেছেন।

সংগঠনের পক্ষ থেকে কুরআন খতম ও মিলাদ মাহফিলে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মরহুমা বেগম খালেদা জিয়াসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   জন্মদিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close