শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ জন      হামের উপসর্গে আরও এক মৃত্যু, নতুন রোগী ১১৫৪      সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী      চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি : গোলাম পরওয়ার      দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু      
রাজনীতি
খালেদা জিয়া দেশের জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় জীবন উৎসর্গ করেছেন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া দেশের জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব।’ 

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাবোতে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, ‘আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী পরিচিত। দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সংগ্রাম ও আত্মত্যাগ দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বেগম খালেদা জিয়া দীর্ঘদিন সংগ্রাম করেছেন। দেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। তার রাজনৈতিক সংগ্রাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার আত্মত্যাগ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

দোয়া মাহফিলে জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, উপজেলা যুবদলের জাসাস সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলু মেম্বার ও সদস্য সচিব মিলন প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   জন্মবার্ষিকী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close