শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      বিমানকর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার      
শিক্ষা
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মাসব্যাপী ভর্তি উৎসব শুরু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:২৭ পিএম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ‘এডমিশন ফেস্ট, ফল –২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।  

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ ফেস্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, ইউনিভার্সিটির প্রক্টর মো. আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এডমিশন ফেস্ট ফল ২০২৬’-র মেম্বার সেক্রেটারী ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসান। 

প্রসঙ্গত, ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি-তে ৭৫ শতাংশ ছাড় এবং টিউশন ফি-তে ১০ শতাংশ স্পেশাল স্কলারশিপসহ মেধার ভিত্তিতে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে। এ ছাড়াও উপহার হিসেবে থাকছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্ল্যাগশিপ ব্যাগ, আকর্ষণীয় টি-শার্ট ও গ্র্যান্ড গিফট বক্স।

পুরো মাস জুড়ে এডমিশন ফেস্টে শিক্ষার্থীদের জন্য উপহারের পাশাপাশি থাকছে তথ্যভিত্তিক দিকনির্দেশনা, অ্যাকাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং। 

গবেষণা ও কর্মমুখী শিক্ষায় অগ্রাধিকার, আধুনিক ও সম্পূর্ণ ডিজিটালাইজড ক্লাসরুম, উন্নত ল্যাব সুবিধা, উচ্চগতির ইন্টারনেট, পৃথক স্টুডেন্ট জোন এবং সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরিতে গত বাইশ বছরে নির্ভরযোগ্য ও সর্বজনগ্রাহ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  প্রেসিডেন্সি ইউনিভার্সিটি   ভর্তি উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close