সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
খেলাধুলা
দুই স্ত্রীর সংঘর্ষ সামলাতে গিয়ে জ্ঞান হারালেন কোচ হোসাম, অতঃপর ডিভোর্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:৪৭ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ৯:৫৩ পিএম
হোসাম হাসান

হোসাম হাসান

বড় এক সিদ্ধান্তে মিশরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসানের ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক উত্তেজনার অবসান ঘটেছে। উত্তর উপকূলের একটি পর্যটন এলাকায় তার দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনার পর প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়িকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছেন হোসাম হাসান।

হোসাম হাসানের দ্বিতীয় স্ত্রীর আইনজীবী মোহাম্মদ শামস বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে হোয়াইদা আল-গারবাওয়ের সঙ্গে হোসামের দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি ঘটলো। এই সংসারে তাদের তিন সন্তান-আয়া, রুয়া ও ওমর।

সম্প্রতি মিশরের উত্তর উপকূলের একটি বড় হোটেলের ভেতরের একটি ক্যাফেতে হোসাম হাসানের দুই স্ত্রী মুখোমুখি হন। শুক্রবার সন্ধ্যার ওই ঘটনায় কথা কাটাকাটির একপর্যায়ে শারীরিক সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ক্যাফের অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন পুলিশকে খবর দেন।

সংঘর্ষে দুই পক্ষই বিভিন্ন ধরনের আঘাত ও শরীরে কালশিটে দাগে আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও হোসাম হাসান শেষ পর্যন্ত তা সামাল দিতে পারেননি। তীব্র উত্তেজনার মধ্যে তিনি জ্ঞানও হারিয়ে ফেলেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মিশরের ক্রীড়া ও গণমাধ্যম অঙ্গনেও বিষয়টি নিয়ে শুরু হয় নানান আলোচনা। দুই পক্ষের বিরোধ দ্রুত এমন পর্যায়ে পৌঁছায়, যেখান থেকে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন হোসাম।

হোয়াইদা আল-গারবাওয়ের সঙ্গে হোসামের সম্পর্কের ইতিহাস বেশ দীর্ঘ। তাদের দাম্পত্য জীবনে একবার ২০২২ সালে প্রায় ১০ দিনের জন্য বিচ্ছেদ হয়েছিল। পরে তারা আবার একসঙ্গে সংসার শুরু করেন। তবে সাম্প্রতিক বিরোধের পর এবার সেই সম্পর্ক স্থায়ীভাবে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হলো।

অন্যদিকে, ২০১৫ সালে হোসাম হাসান দিনা মোস্তাফাকে বিয়ে করেন। তিনি ‘ড্যান অ্যাডাম’ নামেও পরিচিত। উত্তর উপকূলের মারিনায় তাদের পরিচয়ের পর সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মিশরের জাতীয় দলের কোচ হিসেবে হোসাম হাসানের ব্যক্তিগত জীবন নিয়ে এমন ঘটনা স্বাভাবিকভাবেই দেশটির ক্রীড়া মহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে ডিভোর্সের আনুষ্ঠানিক সিদ্ধান্তের মধ্য দিয়ে সাম্প্রতিক বিরোধের অধ্যায়ের সমাপ্তি টানতে চেয়েছেন হোসাম হাসান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হোসাম হাসান   মিশর জাতীয় ফুটবল দল   ডিভোর্স   দুই স্ত্রীর সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close