মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
বগুড়ায় নারীদের জন্য বিশেষ বাস, চালক-সহকারীও নারী
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:২৬ পিএম আপডেট: ১৮.০৮.২০২৬ ১:২৯ পিএম

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বিশেষ বাস সার্ভিস। গোলাপি রঙের দুটি বাসে শুধু নারী যাত্রীই নয়, চালক, সহকারী ও সুপারভাইজারও নারী।

৪৫ আসনের বাস দুটি মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শেরপুর-মাটিডালি-মোকামতলা-বনানী রুটে চলাচল শুরু করেছে। গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের নতুন সুযোগ তৈরি হওয়ায় খুশি নারী যাত্রীরা।

মঙ্গলবার বগুড়া বিআরটিসি বাস ডিপোর ট্রেনিং গ্রাউন্ড চত্বরে ‘মহিলা বাস সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় বগুড়া বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলামসহ সংস্থাটির কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিআরটিসি সূত্রে জানা গেছে, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাসের পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাস চালু করা হয়েছে।

বগুড়া বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম বলেন, “প্রচলিত লাল রঙের বাসের পরিবর্তে মহিলা বাস সার্ভিসের বাসগুলোর রং গোলাপি। শুধু বাসের রঙেই নয়, পরিচালনার ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা। নারী যাত্রীদের পাশাপাশি এসব বাসের চালক, সহকারী ও সুপারভাইজারও নারী।”

তিনি জানান, মঙ্গলবার থেকে বাস দুটি শেরপুর-মাটিডালি-মোকামতলা-বনানী রুটে চলাচল করবে। পরবর্তী সময়ে বগুড়া শহরের বিভিন্ন রুটেও বাস দুটি চালানোর পরিকল্পনা রয়েছে।

বিআরটিসির কর্মকর্তারা বলছেন, নারী চালক, সহকারী ও সুপারভাইজারের মাধ্যমে বাস পরিচালনার ফলে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

নারীদের জন্য চালু হওয়া এই বিশেষ বাস সার্ভিস গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বগুড়া   নারীদের জন্য বিশেষ বাস   বিআরটিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close