রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
খেলাধুলা
বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিততে চান হাসান মাহমুদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:০৫ পিএম আপডেট: ১৮.০৮.২০২৬ ২:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ। প্রথম টেস্ট ম্যাচ জিতে দুই ম্যাচ সিরিজে এগিয়ে আছে টাইগাররা। অবিস্মরণীয় এ টেস্ট জয়ের পেছনে বড় অবদান রেখেছে হাসান মাহমুদ। প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট। সম্প্রতি চ্যানেল স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন টাইগার এ পেসার। 

সাক্ষাতকারে হাসান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের হয়ে যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জেতাটা আমার জীবনের অনেক বড় একটা অর্জন হবে। এখন মানুষ ভাবতে শুরু করেছে যে বাংলাদেশ আগের মতো নেই। তারা দিন দিন উন্নতি করছে এবং দল হিসেবে বিশ্বের যে কোনো দলকে তারা হারাতে পারে।’ 

স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জয় নিয়ে হাসান মাহমুদ বলেন, ‘এটি বাংলাদেশের অন্যতম সেরা এক জয়। একজন খেলোয়াড় হিসেবে এটি স্বপ্নের মতো। ডারউইনে আসার প্রথম দিন থেকেই আমরা কঠোর পরিশ্রম করেছি। আপনি যখন মাঠে আপনার সবটুকু দিয়ে লড়াই করবেন এবং প্রতিটি সেশনে ভালো করার চেষ্টা করবেন, তখন ফল আসবেই। এর পেছনে ছিল সঠিক প্রস্তুতি এবং অনুশীলন।’ 

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ জয় করা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমি যখন থেকে ক্রিকেট খেলছি, তখন থেকেই অনেক কিংবদন্তি ফাস্ট বোলারদের খেলা দেখে আসছি। আমি ঠিক যেভাবে বল করতে চেয়েছিলাম, আমার পরিকল্পনাগুলো যেভাবে সাজিয়েছিলাম, বিশেষ করে আমাদের অ্যানালিস্টের সঙ্গে এ ব্যাপারে অনেক কথা হয়েছে।’


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ক্রিকেট   হাসান মাহমুদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close