মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলাররা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিনা আক্তার।

সভায় সার সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধ, নতুন নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগ ও সমন্বয়, খুচরা ডিলার বাতিল এবং বিক্রয় প্রতিনিধি নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, উপজেলায় সার ডিলারের ছয়টি পদ শূন্য রয়েছে। এ সব শূন্য পদে নতুন ডিলার নিয়োগের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সার ডিলার প্রবীর কুমার দেব, মো. আবুল হোসেন, মো. মিজানুর রহমান, মো. মজিবুর রহমান ভূঁইয়া, মো. মোশারফ হোসেন মাসুক, মো. রফিকুল ইসলাম, মো. রমজান আলী, মো. আবদুল আউয়াল, মো. আবদুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   সার ও বীজ মনিটরিং   কমিটির সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close