রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
খেলাধুলা
জাতীয় দলের ফুটবলার আল-আমিন ১৫ ম্যাচ নিষিদ্ধ
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:২৪ পিএম
আল-আমিন

আল-আমিন

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার আল-আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবকে উদ্ধৃত করে বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

গেল জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টে মারামারির ঘটনায় আল-আমিনকে এই শাস্তি দিল ফিফা। এর ফলে তিনি ফিফা টায়ার-১ ম্যাচ, আন্তর্জাতিক ও জাতীয় দলের পরবর্তী ১৫ ম্যাচ খেলতে পারবেন না। সাম্প্রতিক সময়ে কোনো বাংলাদেশি ফুটবলারের জন্য এটিই সবচেয়ে বড় নিষেধাজ্ঞা।

একই সাথে, আরেক ফুটবলার মিরাজুলকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে বলে জানা গেছে।

জুনে মালদ্বীপের ঘরের মাঠে দলটির খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশি খেলোয়াড়রা সংঘাত-মারামারিতে জড়িয়ে পড়েন।

এর পূর্বে, ১৯৮৯ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক ইলিয়াস হোসেনকে এক বছর নিষিদ্ধ করা হয়েছিল

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আল-আমিন   ফিফা   বাংলাদেশ ফুটবল   মিরাজুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close