মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
খেলাধুলা
জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন নাঈম শেখ। তবে যখনই জাতীয় দলে ডাক পান তখনই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এই ওপেনার। তবে দক্ষিণ আফ্রিকা ‘এ’দলের বিপক্ষে আসন্ন সিরিজে ভালো করে আবারো জাতীয় দলে ফিরতে চান নাঈম।

দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এই জায়গায় ভালো করে অবশ্যই জাতীয় দলের ফেরার লক্ষ্য থাকবে। ব্যক্তিগত লক্ষ্যটা এখন খোলাসা করতে চাচ্ছি না। নিজের মতো করে পরিকল্পনা করছি। দলকে জেতানোই সবচেয়ে বড় লক্ষ্য।’

নিজের খেলার ধরন নিয়ে এই বাঁহাতি ব্যাটার বলেন, ওখানে প্রথমে (সাউথ আফ্রিকায়) দুইটি চার দিনের ম্যাচ এবং তারপর ওয়ানডে ম্যাচ আছে। চেষ্টা থাকবে পরিস্থিতি অনুযায়ী খেলার। যেভাবে এতদিন প্রস্তুতি নিয়েছি, ওটা যেন ঠিকভাবে মেলে ধরতে পারি, এটাই লক্ষ্য থাকবে।

‘সত্যি বলতে এত লম্বা চিন্তা করছি না। শুধু এই সিরিজটা খেলতে যাচ্ছি। উপভোগ করে এই সিরিজটা যেন ভালো খেলতে পারি, জিততে পারি-এই সিরিজটাতেই মনোযোগ আছে।’

দলের পাইপলাইনে থাকা পেসারদের নিয়ে নাঈম বলেন, ওদের মতো বোলার আমাদের দলে থাকলে আমাদের দলের জন্য অনেক বড় সুবিধা। যেহেতু যারা ছিল, তারা ওদের সেরাটা দিয়ে জিততে পেরেছে-এটাই ভালো জিনিস যে আমাদের পাইপলাইন ও জাতীয় দলে যারা আছে, তারা ভালো করছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নাঈম শেখ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close