শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
খেলাধুলা
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর কতটা সত্য?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:৪০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে তিনি সত্যিই ইসলাম গ্রহণ করেছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

কারণ, রবার্তো কার্লোস নিজে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।

তুরস্কের সংবাদমাধ্যম হাবেরলার গতকাল (১৮ আগস্ট) এক প্রতিবেদনে দাবি করে, রবার্তো কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহর সঙ্গে সাক্ষাতের সময় তিনি শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তবে বিষয়টি এখনো কার্লোসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

খবরটি আরও আলোচনায় আসে তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির সংসদ সদস্য আলী শাহিনের বক্তব্যে।

ব্রাজিলের সাও পাওলোয় মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আমরা একত্র হয়েছিলাম। কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস এখন একজন মুসলিম।’

আলী শাহিন আরও লেখেন, ‘রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করায় আমি তাকে অভিনন্দন জানাই। আমি তার ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরা জীবন কামনা করি।’

তাহলে সত্যিটা কী?

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি এখনো নিশ্চিত নয়। গোল ডট কম-এর প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের একাধিক সংবাদমাধ্যমে তার ইসলাম গ্রহণের খবর প্রকাশিত হয়েছে।

তবে এখন পর্যন্ত কার্লোস নিজে ধর্ম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেননি। তাই আপাতত এটিকে নিশ্চিত তথ্যের বদলে একটি দাবি হিসেবে দেখা হচ্ছে।

গোল ডট কম-এর প্রতিবেদনে বলা হয়েছে, কার্লোসের ইসলাম গ্রহণের খবর ছড়িয়েছে মূলত শেখ জিহাদ হাম্মাদেহ এবং তুরস্কের সংসদ সদস্য আলী শাহিনের বক্তব্যের ভিত্তিতে।

মরক্কোর নারীর সঙ্গে বিয়ে ঘিরেও আলোচনা

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর ছড়ানোর সময় তার বিয়ের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

গোল ডট কম জানিয়েছে, মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক সুহেইলা এল তাহিরির সঙ্গে কার্লোসের বিয়ের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সুহেইলা ফিফা লাইসেন্সধারী খেলোয়াড় এজেন্ট এবং ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার ও বিভিন্ন ফুটবল প্রকল্প নিয়ে কাজ করেন। তাদের সম্পর্ক প্রথমে পেশাগতভাবে শুরু হলেও পরে তা ভালোবাসায় রূপ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে কার্লোস ও সুহেইলার বিয়ে সাম্প্রতিক কোনো ঘটনা নয়। বিয়ের বিষয়ে তথ্য গত জানুয়ারিতেই সামনে আসে। পরে ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ আগস্ট সেই বিয়ের ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  রবার্তো কার্লোস   ইসলাম   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close