মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
মানিকগঞ্জে ঝুলন্ত অবস্থায় স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৪২ এএম আপডেট: ১৯.০৮.২০২৬ ১১:৪৪ এএম
শিক্ষার্থীদের সঙ্গে স্কুলশিক্ষিকা সেলিনা আক্তার

শিক্ষার্থীদের সঙ্গে স্কুলশিক্ষিকা সেলিনা আক্তার

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকায় সেলিনা আক্তার (৪০) নামে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সেলিনা আক্তার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। শিবালয় উপজেলার রূপসা ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দা রানী রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার পর সেলিনা আক্তারের বাড়ি থেকে কান্নার শব্দ শুনে তারা সেখানে যান। এ সময় তার স্বামী ও সন্তানদের মরদেহ নিয়ে কান্নাকাটি করতে দেখা যায়। ঘরের ফ্যানের সঙ্গে কাটা ওড়না ঝুলতে দেখা গেছে বলেও জানান তিনি।

পরে পরিবারের সদস্যরা দ্রুত সেলিনা আক্তারকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহার মাহবুব বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   ঝুলন্ত মরদেহ উদ্ধার   স্কুলশিক্ষিকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close