সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      ● ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা      ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      ● হামলার পর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড      ● স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম      
দেশজুড়ে
টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:৫৯ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ২:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নেওয়ার পথে পুলিশের কাজে বাধা ও মারমুখী আচরণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আব্দুল হালিম বেপারী ও তার অনুসারীদের বিরুদ্ধে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর বউবাজার সরকারবাড়ি রোড এলাকায় এ অভিযান চালানো হয়। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম বেপারীর বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসরসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৫ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রী দীপক (৫০), মো. শহিদ (৫৫), মো. ইমাম হোসেন (৪৩), মো. আব্দুস সালাম (৪২), মো. আঃ রশিদ (৬৫), মো. মোস্তফা (৩৫), মো. আবুল কাশেম (৫৩), দিলীপ সরকার (৪৭), সাধন কুমার বিশ্বাস (৪২), মো. ইলিয়াস (৫০), মো. মুকলেছ (৪৮), কাজী জামাল (৫০), মো. কবির হোসেন কাকন (৪৩), মো. জামাল হোসেন (৪৬) ও মো. কামাল শেখ (৪৬)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নেওয়ার সময় বিএনপি নেতা আব্দুল হালিম বেপারীর নেতৃত্বে একদল যুবক পুলিশের কাজে বাধা দেন এবং পুলিশের সঙ্গে মারমুখী আচরণ করেন। এ সময় পুলিশ বহনকারী সিএনজি চালককে মারধর এবং ঘটনাস্থলে থাকা এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগও ওঠে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, “এ ঘটনায় বিএনপি নেতা আব্দুল হালিম বেপারীকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ১৫ জনকে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   বিএনপি নেতা   জুয়ার আসর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close