বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      পর্যটন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া      এনবিআরের পাঁচ অঙ্গীকার      কলকাতায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু      তিন জেলার ডিসি প্রত্যাহার      রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      
দেশজুড়ে
শিবচরে এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় এক্সপ্রেসওয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক্সপ্রেসওয়ের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে তারা পুলিশকে খবর দেন। পরে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, নিহত নারীর বয়স আনুমানিক ২৫ বছর। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে ওই নারীর মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শিবচর   এক্সপ্রেসওয়ে   অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close