মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
ধামরাইয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪:৫৬ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ৪:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভেকু দিয়ে কারখানাটির অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় ‘হযরত শাহ আলী টায়ার রিসাইক্লিং’ নামে কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কারখানাটিতে পুরোনো টায়ার পুড়িয়ে তেল তৈরি করা হচ্ছিল। টায়ার পোড়ানোর সময় নির্গত কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভেকু দিয়ে কারখানার স্থাপনা ও অবকাঠামো ভেঙে দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, “অবৈধভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিককে জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় ধামরাইয়ের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াও নেওয়া হবে।

অভিযানে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক হাবিবুর রহমানসহ পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ধামরাই   তেল তৈরির কারখানা   পরিবেশ অধিদপ্তর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close