মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ‘আইনজীবীদের ইনকাম কমে গেছে’—মন্তব্য ঘিরে আপিল বিভাগে যা ঘটল      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯      প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ      
দেশজুড়ে
ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শতবর্ষী গাছ কাটার অভিযোগ
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:১২ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ৫:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাংলাদেশ রেলওয়ের কোনো ধরনের অনুমতি না নিয়ে শতবর্ষী একটি প্রাচীন বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হলেও পালিয়ে যায়।

​মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পৌর শহরের মালগুদাম এলাকার মা অটো রাইস মিলের ভেতর এ ঘটনা ঘটে।

​অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি।

জানা যায়, ভৈরবের মালগুদাম এলাকায় বাংলাদেশ রেলওয়ের লিজ নেওয়া জমিতে ‘মা অটো রাইস মিল’ অবস্থিত। ওই মিল চত্বরে একটি বিশাল শতবর্ষী বটগাছ ছিল। গত সোমবার থেকে মিল মালিক আব্দুল্লাহ আল মামুন কোনো ধরনের সরকারি বা রেলওয়ের অনুমতি না নিয়েই গাছটি কাটা শুরু করেন।

পরদিন মঙ্গলবারও গাছ কাটার কাজ অব্যাহত থাকে। ​বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন মিয়াকে আটক করে ভৈরব উপজেলা ভূমি অফিসে নিয়ে যাওয়া হয়। তবে উপস্থিত লোকজনকে ফাঁকি দিয়ে ভূমি অফিস থেকে পালিয়ে যান।

​এ বিষয়ে ভৈরব রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (আইডাব্লিও) মোয়াজ্জেম শেখ জানান, রেলওয়ের জায়গায় কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে গাছটি কাটা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে অভিযুক্তকে আটক করে ভূমি অফিসে আনা হলে তিনি সুযোগ বুঝে পালিয়ে যান। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো দেখা যায়। এ সময় গাছের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আব্দুল্লাহ আল মামুনকে আটক করে আরও যাচাই-বাছাইয়ের জন্য ভূমি অফিসে আনা হয়েছিল। কিন্তু সে পালিয়ে যান। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভৈরব   আওয়ামী লীগ   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close