বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান      ‘আইনজীবীদের ইনকাম কমে গেছে’—মন্তব্য ঘিরে আপিল বিভাগে যা ঘটল      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯      প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      
আইন-আদালত
কারামুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৩৬ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ৫:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কারাগার থেকে জামিনে মুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবির।

খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহিন জানান, কারামুক্তির পর সাবেক এ প্রধান বিচারপতিকে নিজের বাসায় নেয়া হয়েছে। আজকেই চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হবে।

তবে জামিনে মুক্তি পেলেও আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া সুনির্দিষ্ট মামলা ছাড়া বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের আদেশও বহাল রেখেছেন আদালত।

এর আগে, গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে কারাগারে আটক ছিলেন তিনি। এর মধ্যেই বিভিন্ন সময়ে তাকে নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

গত ১০ আগস্ট বনানী থানার মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পৃথক আটটি মামলায় জামিন পাওয়ার পর বনানী থানায় এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। 

সর্বশেষ গত সোমবার (১৭ আগস্ট) হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানার মামলায় সাবেক এ প্রধান বিচারপতির জামিন বহান রাখেন আপিল বিভাগ। এতে তার কারামুক্তিতে বাধা কাটে।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  কারামুক্তি   সাবেক   প্রধান বিচারপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close