মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
নড়াইলে পাঁচ বছরের শিশু ধর্ষণ-হত্যায় আসামির ফাঁসির রায়
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় একমাত্র আসামি রবিউল শিকদার রবিকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত রবিউল শিকদার রবি রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পরদিন ২১ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে রবিউল শিকদার রবিকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন।

মামলা হওয়ার পর স্থানীয় জনতা দত্তপাড়া এলাকা থেকে রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রবিউল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার তদন্ত শেষে গত ৪ আগস্ট নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু একমাত্র আসামি রবিউল শিকদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে ১৯ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করা হয়।

রায় ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই আদালত এলাকায় নিহত শিশুটির স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। সকাল ১০টার দিকে পুলিশ পাহারায় আসামি রবিউলকে আদালতে নেওয়া হয়।

রায় ঘোষণার পর নিহত শিশুটির স্বজন ও স্থানীয় সচেতন নাগরিকরা সাজা দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ-হত্যা   ফাঁসির রায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close