বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিতে নাকাল গ্রাহক, বিব্রত সরকার      জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান      ‘আইনজীবীদের ইনকাম কমে গেছে’—মন্তব্য ঘিরে আপিল বিভাগে যা ঘটল      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯      প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      
খেলাধুলা
পাকিস্তানকে ১৭১ রানে গুটিয়ে দিল ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:২৪ এএম আপডেট: ২০.০৮.২০২৬ ৯:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিন ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান। মাত্র ১৭১ রানে অলআউট হয়েছে দলটি। ইংল্যান্ডের বোলার ওলি রবিনসন ও জশ টাং দুজনই শিকার করেছেন ৫টি করে উইকেট।

এরপর তৃতীয় সেশনে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে ১১২ রান নিয়ে দিন শেষ করেছে তারা। সফরকারী পাকিস্তান এখনও স্বাগতিকদের  চেয়ে ৫৯ রানে এগিয়ে আছে।

চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন বাবর আজব। তাকে ছাড়া খেলতে নামা পাকিস্তান ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। মাত্র এক ব্যাটার পেয়েছেন অর্ধশতকের দেখা। আব্দুল্লাহ শফিক করেছেন সর্বোচ্চ ৬১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান এসেছে ইমাম-উল-হকের ব্যাটে। ২১ রান করেছেন বাবরের পরিবর্তে অধিনায়কত্ব করা সালমান আলী আগা। ১৪ ও ১২ রান করেছেন খুররম শাহজাদ ও মোহাম্মদ রিজওয়ান। রবিনসন ও জশ টাং দুজনই ৫টি করে উইকেট শিকার করায় দুশো রানের আগেই গুটিয়ে গেছে পাকিস্তান।

প্রথম ইনিংসে তৃতীয় সেশনে ব্যাট করার সুযোগ পায় ইংল্যান্ড। তাদের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। বেন ডাকেট ১৫ রান করে মোহাম্মদ আব্বাসের বলে আউট হন দলীয় ৩৬ রানে। এরপর এমিলিও গে দলীয় ৪৮ রানে ফিরলে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ৩৩ রান করে মোহাম্মদ আলীর বলে সালমান আলী আগাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

পরবর্তী অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে দিন পার করে দেন জর্ডান কক্স ও অধিনায়ক রুট। ২৩ ও ৩৭ রানে অপরাজিত আছেন দুজন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   টেস্ট   ইংল্যান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close