বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      
খেলাধুলা
দুই বোলারের পাঁচ উইকেট, ভাগ করে নিলেন বল
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:৩৬ এএম আপডেট: ২০.০৮.২০২৬ ১১:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লিডস টেস্টের প্রথম দিনে পাকিস্তানকে ১৭১ রানে গুটিয়ে দিয়েছে ইংল্যান্ড। এ ম্যাচে ১০টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ইংলিশ দুই পেসার। সাধারণত ন্যূনতম ৫ উইকেট পাওয়া বোলার স্মারক হিসেবে খেলার বলটি সংরক্ষণ করেন। কিন্তু একই ইনিংসে দুজনেই এ কীর্তি গড়ায় কিছুটা দ্বিধা তৈরি হয়েছিল বলটি কে সংরক্ষণ করবে। কিন্তু খুব সহজেই এর সমাধান করলেন  ওলি রবিনসন ও জশ টাং। বলটির মাঝখানে কেটে দুই ভাগ করে দুজনের কাছেই সংরক্ষণে রাখলেন। 

টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পরপর দুই বলে ফাইফার পূর্ণ করেছেন ইংল্যান্ডের এ দুই পেসার। বিরল এ কীর্তি গড়ার পর নাটকীয়ভাবে ফাইফারের স্মারক বলটি মাঝ বরাবর দুই ভাগ করে নিয়েছেন তারা। 

তাদের এ সিদ্ধান্তে ক্রিকেটের অন্যতম অদ্ভুত স্মারক হিসেবে বলটির অর্ধেক করে দুজনের কাছেই থাকল। পরে এর নেপথ্য ভাবনার কথা জানিয়ে রবিনসন বলেন, ‘আমরা মাঠ ছাড়ছিলাম। তখন টাংকে বললাম, আমার মনে হয় বলটা আমাদের ভাগ করে নেওয়া উচিত। সে-ও বলল, হ্যাঁ, এটা করা যায়। আমি বললাম, এটা বেশ মজার হবে। ক্রিকেট বলের অর্ধেক অংশ তো আর খুব বেশি মানুষের কাছে থাকে না। তাই এটা এমন কিছু হবে, যা আমরা কখনও ভুলব না। একই ইনিংসে দুজনের পাঁচ উইকেট নেওয়ার ঘটনা তো খুব বেশি ঘটে না। তাই এটা ছিল দারুণ একটা ইঙ্গিত এবং স্মরণ করে রাখার মতো কিছু।’

এদিকে, বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে টাংও তার সিনিয়র সতীর্থকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘রব্বোই (রবিনসন) বলেছিল, আমরা বলটা অর্ধেক করে নিতে পারি। মাঠকর্মীরা দারুণভাবে সেটি করে দিয়েছেন। এর আগে কখনও এমন হতে দেখিনি। নিশ্চয়ই এটা কোথাও তুলে রাখব।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ক্রিকেট   পাকিস্তান   ইংল্যান্ড   টেস্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close