বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ক্রোক      ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়, হাইকোর্টে রিট খারিজ      অবৈধ ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, একাত্ম ১১ দেশ      চেকের টাকা পরিশোধ ও আপস হলে কারাদণ্ড বহাল রাখা সমীচীন নয় : হাইকোর্ট      
দেশজুড়ে
শিবগঞ্জে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসে ইয়াবা পাচার, গ্রেপ্তার দুই
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাসে স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারের সময় ২ হাজার ইয়াবাসহ এক যুবক ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (১৯ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের কোতয়ালি থানার জীবনপুর এলাকার আব্দুল হামিদ (৩৮) ও বীরগঞ্জ পৌরসভার পুরাতন জেলখানা এলাকার মোছা. মৌ (১৮)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসে করে ইয়াবার একটি চালান পাচারের খবর পেয়ে শিবগঞ্জের ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে বাংলাবান্ধাগামী শালকী সুপার পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় পাশাপাশি আসনে বসে থাকা আব্দুল হামিদ ও মৌ নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। তবে তাদের কাছে কোনো বাসের টিকিট পাওয়া যায়নি। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে আব্দুল হামিদের প্যান্টের পকেটে থাকা খাকি খামের পাঁচটি প্যাকেট থেকে ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

একইভাবে মৌয়ের দেহ ও কাঁধে ঝোলানো ভ্যানিটি ব্যাগে থাকা পাঁচটি প্যাকেট থেকে আরও ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মুঠোফোন ও একটি ভ্যানিটি ব্যাগ জব্দ করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসে ইয়াবার চালান পাচারের তথ্য পাওয়া যায়। পরে বাসটির গতিপথ অনুসরণ করে শিবগঞ্জে অভিযান চালানো হয়। পাশাপাশি বসে থাকা ওই দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি করে ২ হাজার ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ইয়াবা পাচার   গ্রেপ্তার   শিবগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close